এই দিনে

২৪ জানুয়ারি

 

১৯৬৯ :গণঅভ্যুত্থান দিবস:কিশোর মতিয়ুর রহমান শহিদ

ঢাকার নবকুমার ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিলেন। ১৯৬৯-এর ২৪ জানুয়ারি স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সচিবালয় অবরোধ করলে তাতে যোগ দেন। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সামনে পাকিস্তানি সশস্ত্র পুলিশের গুলিতে নিহত হন। অকুতোভয় এই কিশোর মিছিলের পুরোভাগে থেকে বাঙালির অধিকারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। তাঁর আত্মত্যাগ পূর্ব বাংলায় আইয়ুববিরোধী আন্দোলনকে তীব্রতর করে এবং এই গণআন্দোলনের মুখে একনায়ক আইয়ুব সরকারের পতন ঘটে (২৫ মার্চ ১৯৬৯)।