তথ্যপ্রযুক্তি ডেস্ক
ল্যাপটপসহ কম্পিউটারের বিভিন্ন আইটেমে ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন ফ্রিল্যান্সার নাজমুল হাসান। পড়াশুনার পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজের জন্য ওয়ালটন থেকে ল্যাপটপটি কিনে এটি সম্পূর্ণ ফ্রি পেয়ে মহাখুশি নাজমুল। উল্লেখ্য, নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক রয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে।
এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ল্যাপটপের গ্রাহকরা সর্বনিম্ন ১,৮৮৪ টাকা থেকে সর্বোচ্চ ১,৬৮,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। ওয়ালটনের অন্যান্য আইটি পণ্যেও রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
এদিকে ওয়ালটন ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা। তবে ই-প্লাজা থেকে ক্রয়ের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা মিলবে না।
ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া ক্রেতা নাজমুল হাসান জানান, তার বাড়ি চাঁদপুরে। বাড়িতে থেকে পড়াশুনার পাশাপাশি মুক্ত পেশাজীবী (ফ্রিলান্সিং) হিসেবে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছেন। কাজের সুবিধার জন্য তিনি গত ১৩ জানুয়ারি চাঁদপুরের মুক্তিযোদ্ধা সড়কের ওয়ালটন প্লাজা থেকে প্রিলুড এন৫০০১ মডেলের ল্যাপটপটি কেনেন। যার দাম ২৮,৭৫০ টাকা। এরপরই ১০০ শতাংশ ক্যাশব্যাক পান তিনি। অর্থাত্ পছন্দের ল্যাপটপটির জন্য নাজমুলকে কোনো টাকা দিতে হয়নি। তিনি এটি সম্পূর্ণ ফ্রি পেয়েছেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি এবং কম্পিউটার বিভাগের সিইও প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ওয়ালটন সবসময় ক্রেতার চাহিদা ও প্রয়োজনীয় তাকে প্রাধান্য দিয়ে থাকে। শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী, মুক্ত পেশাজীবীসহ সব শ্রেণী-পেশার ক্রেতারা যাতে সহজেই ডিজিটাল ডিভাইস কিনতে পারেন, সেজন্য ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং কম্পিউটার এক্সেসরিজে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমিদের কাছে এ ক্যাম্পেইন দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর ফলে ক্রেতারা দেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ডিজিটাল ডিভাইস সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন। করোনা মহামারির মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যার যার কাজে সক্রিয় থাকতে পারছেন।