ক্যাপসন নিউজ

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এ দিনই কলকাতায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় যাওয়ার আগেই ইংরেজির পাশাপাশি বাংলাতেও টুইট করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে টুইটারে মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।’