স্পোর্টস রিপোর্টার
হকি ফেডারেশন জানিয়েছে, তারা জানতে পেরেছে মার্চে চ্যাম্পিয়ন্স হকি ট্রফি হবে না। তবে এশিয়ান হকি ফেডারেশন হতে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ হকি ফেডারেশনকে। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বললেন, ‘আমরা শুনেছি কিন্তু শোনা কথায় কিছু বলতে পারব না। আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানালে বলতে পারব। কয়েক দিন আগেও এশিয়ান হকি ফেডারেশন কিছু তথ্য জানতে চেয়েছিল। পাঠিয়েছি।’ ১১-১৯ মার্চ ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল। ১-১০ জুলাই অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্ট হবে বলে জানান সাধারণ সম্পাদক।