নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান ওটি চালু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। শনিবার স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। তিনি এ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত, আইসিইউ ইউনিট চালুসহ ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের আশ্বাস দেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডাক্তার আহম্মেদ হোসেন ফুল মিয়া।