শিবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।  শনিবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত যুবক হলেন— শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবুপুর বিশ্বাসপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে বাবুল। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার আভিযানিক দল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের সোভান উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এ সময় বাবুলকে ৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়েছে।