ক্যাপশন নিউজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২১ ভার্চুয়াল প্ল্যাাটফরমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে গতকাল সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

 

০০০

 

কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ২০ কোটি টাকা ঋণ বিতরণের জন্য রূপালী ব্যাংক লিমিটেড বরিশাল সদর রোড করপোরেট শাখা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বরিশালের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সম্প্রতি নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ সম্প্রতি কক্সবাজারের চকরিয়ার সিস্টেম কমপ্লেক্স কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাকে অনুষ্ঠানে চকরিয়াবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্ট মো. মোশাররফ হোসাইনসহ অন্যরা

 

০০০

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২১’ অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান, ১৩২টি শাখা ও দুটি উপশাখার ব্যবস্থাপকসহ সর্বমোট ৮৯৩ জন কর্মকর্তা অনলাইনে সম্মেলনে যোগদান করেন

 

০০০

 

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের তিন দিনব্যাপী বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে ২১ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন