পঞ্চম শ্রেণির বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পরিবেশ দূষণ

১. বেঁচে থাকার জন্য আমরা নানাভাবে কী ব্যবহার করি?

উ:পরিবেশ।

২. বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে কী হয়?

উ:পরিবেশ দূষণ।

৩. পৃথিবীর অনেক বড় সমস্যার মধ্যে অন্যতম সমস্যা কোনটি?

উ:পরিবেশ দূষণ।

৪. পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কী?

উ:শিল্পায়ন।

৫. শিল্পকারখানা সচল রাখতে কী প্রয়োজন?

উ:জীবাশ্ম জ্বালানি।

৬. দূষণের প্রধান উত্স কোনিট?

উ:জীবাশ্ম জ্বালানি।

৭. পরিবেশ দূষণের দ্বিতীয় প্রধান কারণ কী?

উ:জনসংখ্যা বৃদ্ধি।

৮. মানুষ পরিবেশ ধ্বংস করছে কেন?

উ:খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য।

৯. খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ কী ধ্বংস করছে?

উ:পরিবেশ।

১০. মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় কিসের প্রভাবে?

উ:পরিবেশ দূষণ।

১১. দূষণের কারণে কে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে?

উ:মানুষ।

১২. জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে কেন?

উ:দূষণের ফলে।

১৩. দূষণের ফলে কী ধ্বংস হচ্ছে?

উ:খাদ্যশৃঙ্খল।

১৪. দূষণের ফলে কিসের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে?

উ:পৃথিবীর।

১৫. পরিবেশ দূষণের ফলে কী বিলুপ্ত হয়ে যাচ্ছে?

উ:জীব।

১৬. হিমবাহ গলে কিসের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে?

উ:সমুদ্রের।

১৭. বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে কী হয়?

উ:পরিবেশ দূষণ।

১৮. বায়ু দূষণের প্রধান কারণ কোনটি?

উ:যানবাহন ও কলকারখানার ধোঁয়া।

১৯. গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে কী হয়?

উ:বায়ু দূষণ।

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 ব্রিটিশ শাসন

সুপ্রিয় বন্ধুরা, খুব শীঘ্রই স্কুল, কলেজ খোলার প্রস্তুতি চলছে। তোমরা নিজে নিজে বইগুলো প্রথমে বারবার রিডিং পড়বে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নসহ, শূন্যস্থান পূরণ, ডান-বাম মিলকরণের উত্তর সহজেই দিতে পারবে।

১. কোন আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসে?

উ:মোঘল আমলে।

২. পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী কেন ভারতীয় উপমহাদেশে আসে?

উ:ব্যবসা করতে।

৩. ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পযর্ন্ত কারা টিকে থাকে?

উ: ইংরেজরা।

৪. ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য কোন কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?

উ:ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।

৫. কত সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?

উ:১৬০০ সালে।

৬. বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল?

উ:বাংলার সম্পদের জন্য।

৭. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উ: সিরাজ-উদ-দৌলা।

৮. সিরাজ-উদ-দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?

উ: মাত্র ২২ বছর বয়সে।

৯. কত সালে সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন?

উ:১৭৫৬ সালে।

১০. নবাব সিরাজ-উদ-দৌলা কাদের ষড়যন্ত্রের শিকার হন?

উ:  ব্যবসায়ী রায়দুর্লভ, জগেশঠ, খালা ঘষেটি বেগম এবং পরিবারের কিছু সদস্যের।

১১. নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?

উ: সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য।

১২. পলাশীর যুদ্ধ কত সালে সংঘঠিত হয়? উ:১৭৫৭ সালে।

১৩ পলাশির যুদ্ধের পর কী হয়েছিল?

উ: নবাব সিরাজ-উদ-দৌলাকে হত্যা করা হয়েছিল।

১৪. ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে?

উ: ইংরেজরা।