শ্রীপুরে বিপজ্জনক ড্রামট্রাক

ড্রামট্রাক এক ভয়ংকর পরিবহন। যার মাধ্যমে শুধু বালু ও মাটি আনা-নেওয়া করা হয়। তবে আমাদের শ্রীপুর এলাকায় মাটি পরিবহনের কাজেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। ট্রাকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইঞ্জিনসম্পন্ন। মাটি পরিবহনের কাজে বেশি ব্যবহার করায় ড্রামট্রাকগুলো বেশিরভাগ চলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের লিংক রোড ধরে—প্রত্যন্ত অঞ্চলের পাকা, আধা-পাকা রাস্তা এবং কাঁচা রাস্তায়। ফলে রাস্তাগুলো ভেঙে যায়। খানাখন্দে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা। তাছাড়া গাড়িগুলোর চালকেরা অত্যন্ত দ্রুতগতিতে চালিয়ে থাকে। দেখে মনে হয় এরা প্রতিযোগিতায় নেমেছে। এভাবে চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে। ড্রামট্রাকগুলো নিয়ন্ত্রণে এর গতিসীমা নির্ধারণ করা প্রয়োজন। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার বলে মনে করি।

কামরুজ্জামান

সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়, সদর, গাজীপুর