প্রতিরক্ষা খাতের পেনশন সহজীকরণ ও ফান্ড ব্যবস্থাপনায় নতুন কার্যালয় উদ্বোধন

প্রতিরক্ষা খাতের পেনশনারদের মাসিক পেনশন ইএফটিয়ের মাধ্যমে প্রদান এবং ফান্ড ব্যবস্থাপনার জন্য চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়ের উদ্বোধন রবিবার ঢাকা সেনানিবাসস্থ পুরাতন সদর দপ্তর লগ এরিয়া ভবনে অনুষ্ঠিত হয়।

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মো. নূরুল ইসলাম উক্ত কার্যালয় উদ্বোধন করেন। তিনি তার ভাষণে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে প্রতিরক্ষা খাতের পেনশনারদের জন্য এটি একটি উপহার। নতুন চালু হওয়া এ অফিসের মাধ্যমে তারা খুব সহজেই সেবা পাবেন। তিনি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর এ অফিসের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিরক্ষা অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।— প্রেস বিজ্ঞপ্তি