বরিশালে ২৮৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

বরিশাল অফিস

বরিশালে ২৮৮ বোতল ফেনসিডিলসহ সেরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার দুপুরে নগরীর পোর্ট রোডস্থ ভূমি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সেরাজুল ইসলাম (২৯) চাঁপাইনাবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদনগর এলাকার মোহর আলী মণ্ডলের ছেলে।

রবিবার বিকালে র্যাব ৮-এর সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট রোড ভূমি অফিসের সামনে অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় র্যাব সদস্যরা সেরাজুলকে ঘেরাও করে আটক করে। এ সময় তার কাছ থেক ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল বিক্রয়ের জন্য সে এখানে অবস্থান করছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছেন সেরাজুল। এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিপিএসসির ডিএডি মো. আল মামুন শিকদার।