বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক সংস্কার!

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানী নগরের গোয়ালাবাজার-খাদিমপুর সড়কে একাধিক বৈদ্যুতিক খুঁটি রেখে চলছে সংস্কারকাজ। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান রাশেদুজ্জামান কনস্ট্রাকশনের প্রকল্প ম্যানেজার মাকসুমুল হায়দার বলেন, বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুত্ বিভাগকে অবহিত করা হয়েছে। সিলেট পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফায়জ্জুল্লাহ বলেন, এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। খুঁটি অপসারণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ দেওয়া হয়নি। অর্থ পেলে খুঁটি অপসারণ করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম আল মামুন বলেন, সড়কের প্রায় এক কিলোমিটারে অংশে আরসিসির ওপরে বিটুমিনের প্রলেপ দিয়ে পিচ করা হয়েছে।