এক জনের যাবজ্জীবন

রংপুরে ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আইনুল হক নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুর সোয়া ১২টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় প্রদান করেন। এ সময় তাকে আরো ২৫ হাজার টাকা জরিমানা করে আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১০ মার্চ ঐ শিশুকে ধর্ষণ করে আমজাদ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।