চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমিতির জেলা শাখার আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান ও সম্পাদক আব্দুল লতিফ, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল আলিম, নাচোল উপজেলা সম্পাদক জাহিরুল ইসলাম, ভোলাহাট উপজেলা সম্পাদক মো. আহসান হাবিব কোকিল প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।