মেহেরপুর প্রতিনিধি
৫০ ভাগ টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধাদি, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহালের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার শিক্ষকরা। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন শিক্ষকরা। সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি মো. কমর উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।