স্বরূপকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা 

স্বরূপকাঠিতে রবিবার সকালে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মনিরুল ইসলাম (৩)। উপজেলার জিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মনিরুল সবার অগোচরে বাড়ির পেছনে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।