ইত্তেফাক রিপোর্ট
এক নারী জঙ্গিকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ। ঐ নারীর নাম আফরিন ওরফে প্রিয়তি। তিনি জঙ্গি নুরুল ইসলাম মারজানের স্ত্রী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ শুনানি করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে নারীসহ কয়েক জন জঙ্গি ধরা পড়ে। সেখানে প্রিয়তি নামে এক নারী ছিল। পুলিশের ওপর আক্রমণ করলে তাকে গ্রেফতার করা হয়। পরে ঐ নারী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, স্বামীসহ তিনি জঙ্গি কাজে জড়িয়ে পড়েন। কিন্তু ঐ নারী পরে কারাগারে সন্তান জন্ম দেন। এরপর হাইকোর্ট তাকে জামিন দেয়। এই জামিন বাতিল চাওয়া হয় রাষ্ট্রপক্ষ থেকে।