মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে রবিবার দুপুরে চিকিত্সাধীন অবস্থায় দুলাল মিয়া (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত ৯ জানুয়ারি থেকে মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন দুলাল। দুলাল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।