নরসিংদী জেলা প্রশাসক ফুটবল পলাশ উপজেলা চ্যাম্পিয়ন

নিবারণ রায়, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনালে পলাশ উপজেলা দল ১-০ গোলে নরসিংদী সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ডায়মন্ড।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি পুরস্কার বিতরণ করেন। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর, পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, এ ডি এম মুশফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া প্রমুখ।