বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী পবিত্র মদিনা

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটি জরিপ করে এই স্বীকৃতি দিয়েছেন।  খবর আরব নিউজের। খবরে বলা হয়, ২০ লাখ লোকের এই পবিত্র নগরীই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল। ২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বোচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই জরিপকাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়। তাইবাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নগর সমন্বয় প্রোগ্রামটি অনলাইন প্ল্যাটফরমে সম্পন্ন করে। এছাড়া বিশ্ববিদ্যালয়টি স্বাস্থ্যকর শহর প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী বিভিন্ন দেশের সিটি এজেন্সিগুলোকে প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তাইবাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা, স্বেচ্ছাসেবকসহ ১০০ প্রতিনিধিদলের প্রধান হিসেবে কাজ করেন।