চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে প্রচারণায় নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের একঝাঁক নায়ক-নায়িকা। গতকাল তারা ট্রাকে করে নগরীর বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট চান। এ সময় চলচ্চিত্র ও টেলিভিশন নায়ক-নায়িকাদের মধ্যে প্রচারণায় অংশ নেন—নায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী তানভীন সুই?টি, অরুনা বিশ্বাস, অভিনেতা মীর সা?ব্বির, তা?রিন, বিজরী বরকত উল্লাহ, নায়িকা মা?হিয়া মা?হি, অপু বিশ্বাস, নায়ক সায়মন সা?দিক প্রমুখ। রবিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে চল?চ্চিত্র ও টে?লি?ভিশন শিল্পীবৃন্দের ব?্যানারে নৌকার সমর্থনে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা শুরু হয়। প্রচারণার উদ্বোধন করেন মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তি?নি চট্টগ্রামের মু?ক্তিযুদ্ধ প্রজন্ম ও স্বাধীনতার সপক্ষের সবাইকে নৌকার পক্ষে উজ্জী?বিত করতে ভূ?মিকা রাখার জন?্য শিল্পীদের প্রতি ধন?্যবাদ জানান। এ সময় শিল্পীরা বলেন, সমগ্র দেশে জননেত্রী শেখ হা?সিনার নেতৃত্বে উন্নয়নযজ্ঞ চলছে। চট্টগ্রামের মানুষ নৌকায় ভোট দিয়ে রেজাউল ক?রিমকে বিজয়ী করে ?নিজেদের বু?দ্ধিমত্তার প?রিচয় দেবেন। তিনি বিজয়ী হলে বীর চট্টলার উন্নয়নের বিজয় হবে। এছাড়া গতকাল রেজাউল করিম বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন গতকাল পতেঙ্গা, দেওয়ান বাজার ও বক্সিরহাট ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি না হয় সেজন্য পরিকল্পিতভাবে সরকারি ছুটি দেওয়া হয়নি। তিনি বলেন, চট্টগ্রাম শিল্প ও ব্যবসাবান্ধব নগরী। এখানে হাজার হাজার কলকারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করছে। ভোটের দিন ভোটাররা তাদের কর্মস্থলে না গিয়ে ভোটকেন্দ্রে কীভাবে যাবে? ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য যেখানে সাধারণ ছুটি ঘোষণাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন। সেখানে তা না করে সরকার ভোটারদের কেন্দ্রবিমুখ করার ষড়যন্ত্র করছে।
কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য হাজি মো. আলী, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট তারিক আহমেদ, কাউন্সিলর প্রার্থী মো. হারুণ, দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী, মহিলা কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট পারভীন আক্তার চৌধুরী, মনোয়ারা বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে যুবলীগ নেতা ছুরিকাহত
এদিকে চট্টগ্রামে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নির্বাচনি প্রচারণাকালে কেন্দ্রীয় যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাঘাতে আহত হয়েছেন। যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আদিত্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নৌকা প্রতীকের প্রচারণায় এলে গতকাল রবিবার ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় এই ঘটনা ঘটে। নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, মিছিলের মধ্যে অতর্কিতে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জানা যায়, মিছিলে ব্যানার ধরা নিয়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় আদিত্য নন্দীর পায়ে কে বা কারা ছুরিকাঘাত করে। পরে তাকে জিইসি মোড়ে একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।