বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের চাপাতলী এলাকায় অগ্নিকাণ্ডে ওয়াহিদ (৬১) নামে এক বৃদ্দ মারা গেছেন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে পরিত্যক্ত কাপড়ে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান তিনি। বন্দর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওয়াহিদের পুত্র রাহাত বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।