প্রতিরক্ষা খাতের পেনশনারদের মাসিক পেনশন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে প্রদান এবং ফান্ড ব্যবস্থাপনার জন্য চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার ঢাকা সেনানিবাসের পুরাতন সদর দপ্তর লগ এরিয়া ভবনে এটি উদ্বোধন হয়। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মো. নূরুল ইসলাম এটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রতিরক্ষা খাতের পেনশনারদের জন্য এটি একটি উপহার। নতুন চালু হওয়া এই অফিসের মাধ্যমে তারা খুব সহজেই সেবা পাবেন।
উল্লেখ্য, ডিজিটাল কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের (সিজিডিএফ) কার্যালয় তথা প্রতিরক্ষা অর্থ বিভাগে প্রতিরক্ষা খাতের পেনশনারদের ব্যাংক একাউন্টে ইএফটির মাধ্যমে শতভাগ পেনশন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।