বিভিন্ন স্থানে শীতার্তদের পাশে জাতীয় পার্টি-জেপি

দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় জাতীয় পার্টি-জেপির পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

উত্তরাঞ্চলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন জেপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি রুহুল আমিন (কুড়িগ্রাম), প্রেসিডিয়াম সদস্য সৈয়দ সালাহ উদ্দিন (রাজশাহী), ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম (পঞ্চগড়), বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) ফজলে করিম পল্লব (গাইবান্ধা), কেন্দ্রীয় সদস্য আব্দুল মজিদ সরকার (বগুড়া), কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি সাঈদুর রহমান বকুল (নওগাঁ), জেলা সাধারণ সম্পাদক লেবু হাসান (রংপুর), জেলা সভাপতি আলহাজ খয়রাত হোসেন শাহ্ (নীলফামারী), জেলা সদস্য সচিব শফিউর রহমান দুলু (লালমনিরহাট), জেলা আহ্বায়ক শাহানা পারভীন  কেয়া (পাবনা),

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কম্বল বিতরণ করেন প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন (খুলনা), কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক ফতেহ আলী টিপু (মাগুরা), কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি আ. হালিম (মেহেরপুর)। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কম্বল বিতরণ করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) ও জেলা সভাপতি আলহাজ কাজী নাসিরুল আলম (বান্দরবান), কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি উদয়ন বড়ুয়া (রাঙামাটি), জেলা সভাপতি নিরাপদ তালুকদার (খাগড়াছড়ি)। এছাড়াও জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা ঢাকায় এবং সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু মানিকগঞ্জে, যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক মহানগর ইফতেখার আহমেদ লিমন সিলেট জেলায় জেপির পক্ষ থেকে কম্বল বিতরণ করেন।