সুন্দর পোশাকের সঙ্গে মানানসই একটি ব্যাগ থাকাটা এখন যুগের চাহিদা। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান বা অনুষ্ঠানের প্রকারভেদেও ব্যাগে আসে ভিন্নতা। এবার ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে ভিন্ন ভিন্ন রঙ ও সাইজের আকর্ষণীয় ব্যাগ।
সারার সংগ্রহে থাকা ট্রাভেল ব্যাগগুলো মূলত ৩ রঙের; ৩০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এই ব্যাগগুলো তৈরি করা হয়েছে শতভাগ সুতি ও পলেস্টার কাপড়ে। ব্রাউন, নেভি ব্লু ও কালো রঙের এই ব্যাগগুলো পাওয়া যাবে মাত্র ৪৫০ টাকায়। সারার তৈরি করা অন্য ব্যাগগুলো তৈরি করা হয়েছে শতভাগ সিনথেটিক কাপড়ে। পোশাকের রঙের ধরনভেদে ৫টি ভিন্ন ভিন্ন রঙের এই ব্যাগপ্যাকগুলো কেনা যাবে মাত্র ৩৯০ টাকায়।