চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হাবীব-সম্পাদক মামুন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫৫ ভোটে পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. আহসান হাবীব সভাপতি ও ১৮০ ভোট পেয়ে মো. আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ হয়। নির্বাচনে ১৫টি পদে বিএনপি ও আওয়ামী লীগ প্যানেলের ২৯ জন প্রার্থী অংশগ্রহন করেন। ১৫ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১০ পদে আওয়ামী লীগ ও ৫ পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয় লাভ করেন। রাত ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইব্রাহীম খলিল।