স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীর একটি ছাত্রীনিবাস থেকে সোনালী রানী (২৩) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লালবাগ কলেজ পাড়ার কেডিসি রোডের মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাত্রী কারমাইকেল কলেজের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার বলি গ্রাম এলাকার সুভাষ চন্দ্রের মেয়ে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত কলেজছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।