১১৮৯ দিন পর তাসকিন

একটা সময় নিয়মিতই ওয়ানডে খেলতেন তাসকিন আহমেদ। কিন্তু অফফর্ম, ইনজুরি মিলে তিন বছর ওয়ানডে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। গতকাল চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের ৩৩তম ওয়ানডে খেলেছেন তাসকিন। তার ক্যারিয়ারের ৩২ ও ৩৩তম ওয়ানডের মাঝে কেটে গেছে ১১৮৯ দিন। ২৫ বছর বয়সি এই পেসার ২০১৭ সালের ২২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ৩২তম ম্যাচটি। বলা চলে, বিয়ে ও প্রথম সন্তানের জন্মের পর এটিই তাসকিনের প্রথম ওয়ানডে।