বরিশাল মেট্রোপলিটন পুলিশের ব্যাডমিন্টন

  বরিশাল অফিস

গত রবিবার রাতে বরিশাল জেলা পুলিশ লাইনস মাঠে দুই ক্যাটাগরিতে মেট্রোপলিটন পুলিশের ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ফাইনালে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও অতিরিক্ত উপ-কমিশনার আকরামুল হাসানের জুটির বিপক্ষে উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ও উপ-কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের জুটি মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ও উপ-কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের জুটি চ্যাম্পিয়ন হয়। অপর ফাইনালে মোটরযান শাখা দলের আমিনুর ও জাকির এসএএফ-১ শাখা দলের রাজিব ও জাহাঙ্গীরকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন।