করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর মডার্নার ভ্যাকসিন 

যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর  মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন। ল্যাবে পরীক্ষা চালানোর পর  সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।  

তবে মডার্না জানিয়েছে যে সাবধানতাবশত তারা আরো একটি ডোজ বাড়িয়ে দিয়ে পরীক্ষা চালাচ্ছে  । জানা গেছে, দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনার বিরুদ্ধে তিন ডোজ দিয়ে পরীক্ষা চালাচ্ছে মডার্না। 

আরও পড়ুন: মডার্নার ভ্যাকসিন নিয়ে বিপাকে মার্কিন চিকিৎসক

এ নিয়ে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেছেন, আমরা নতুন যে তথ্য পেয়েছি তা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে দিয়েছে। 

ইত্তেফাক/এআর