ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ওলিউল্লাহ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওলিউল্লাহ কুমিল্লার তিতাস উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে। কদমতলী থানাধীন নামা শ্যামপুর জিয়া সরণি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।