ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে মামুন সভাপতি, হূদয় সাধারণ সম্পাদক নির্বাচিত

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফরাজী। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের আবুল হাসান হূদয়। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমেদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌফিক অপু নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রানা, আ হ ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ, মো. সাফায়েত হোসেন। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।