কোভিড-১৯ পরবর্তী শারীরিক জটিলতা এএসপি তন্বীর মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

কোভিড-১৯ পরবর্তী শারীরিক জটিলতায় পুলিশের সহকারী পুলিশ সুপার ইসরাত জাহান তন্বীর (৩২) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স উত্তীর্ণ হয়ে ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে ১১ এপিবিএন, উত্তরাতে কর্মরত ছিলেন।

এএসপি ইসরাত জাহান তন্বী করোনাকে জয় করে পুনরায় কাজে যোগ দেন। কিন্তু করোনার ভয়াল থাবায় তার ফুসফুস সংক্রামিত হয়ে যায়। অবস্থার অবনতি হলে সর্বশেষ গত ১৬ জানুয়ারি তাকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন থাকা অবস্থায় রবিবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বিকাল ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ শিরু মিয়া মিলনায়তনে এএসপি ইসরাত জাহান তন্বীর জানাজা অনুষ্ঠিত হয়। তাকে ঢাকার ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পুলিশের আইজি  ড. বেনজীর আহমেদ গভীর শোক জানিয়েছেন।