আলহাজ উসমান গনি
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের ঐতিহ্যবাহী পূর্বধলা সরকারি জগত্মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও উপজেলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের আলহাজ উসমান গনি (৮০) রবিবার উপজেলা সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।