নতুন ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি চীনা প্রেসিডেন্টের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি করোনা মহামারীর সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল ডাভোস ফোরামে ভার্চুয়ালি দেওয়া এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট শি বলেন, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ এবং হুমকি কেবল নতুন স্নায়ুযুদ্ধ শুরু করবে এবং বিশ্বকে বিভক্ত করবে। তিনি বলেন, বিরোধ একটা দেশের মানুষের স্বার্থকে এবং সাধারণ মানুষের কল্যাণের ক্ষতি করে। তিনি মুক্ত অর্থনীতির পক্ষেও কথা বলেন। -আলজাজিরা