জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ইসলাম ও নৈতিক শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

 

আকাইদ

উদ্দীপক:

মিলন ও হাবিব  একই কলেজে পড়ে । তারা খুব ভালো বন্ধু । তারা একসাথে  দুজন সুন্দরবন বেড়াতে যাবে বলে দিন তারিখ ঠিক করলো ।  মিলন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নির্দিষ্ট স্থানে হাবিবের জন্য অপেক্ষা করতে থাকে । কিন্তু হাবির ঐ দিন মিলনের সাথে আর দেখা না করে স্কুলে যাবার নাম করে মাকে বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। পরে ওর মা জানতে পারে আজ ওর স্কুল বন্ধ।  পরদিন যখন হাবিব আর মিলনের দেখা হয়  তখন এ নিয়ে তাদের উভয়ের মাঝে ব্যাপক ঝামেলা হয়। এক পর্যায় তাদের মাঝে হাতাহাতি হয় ।

ঘ. উদ্দীপকে বর্ণিত হাবিবের এরূপ আচরণের পরিণতি কী? তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিষয়টির বিশ্লেষণ করো। 

ঘ. উদ্দীপকটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই মিলন হাবিবের ওয়াদা অনুযায়ী হাবিবের জন্য নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিল। অথচ হাবিব মিলনকে কিছু না বলে অন্যত্র বেরিয়ে পড়ে। সে ওয়াদার পূর্ণ  খেলাপ করে । যা মুনাফিকের লক্ষণ। মুনাফিকি আচরণ তথা নিফাক নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ। নিফাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে পড়ে । নিফাক মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষের মাঝে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়। যেমনটি উদ্দীপকে মিলন ও হাবিবের সম্পর্কের মাঝে ফাটল ধরেছে। সুরা আন নিসার ১৪৫ নং আয়াতে  এর পরিণতি সম্পর্কে বলা হয়েছে, ‘নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে।’ স্বয়ং আল্লাহ তাআলা সুরা মুনাফিকুনের ১নং আয়াতে মুনাফিকদের মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছেন। হাবিব নিফাকের সাথে সম্পৃক্ত। তার আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে।

তাই যদি সে এ মুনাফিকি আচরণ থেকে বেরিয়ে না  আসে তবে  তাকে  দুনিয়া ও আখিরাতে ভয়ংকর পরিণতির সম্মুখীন হতে হবে।