পঞ্চম শ্রেণির বিজ্ঞান এ

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পরিবেশ দূষণ

 

২০. বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ কী দূষিত করে?    

উ:বায়ু।

২১. বায়ু দূষণের ফলে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

উ:ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে।

২২. কী কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে?

উ:বায়ু দূষণ।

২৩. পানি দূষণের ফলে কী মারা যাচ্ছে?

উ:জলজ প্রাণী।

২৪. পানিতে বিভিন্ন ধরণের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে কি দূষিত হয়?

উ:পানি দূষণ।

২৫. ময়লা আবর্জনা পানিতে ফেলা ও কাপড় ধোয়ার মাধ্যমে কি দূষিত হয়?

উ:পানি।

২৬. পানি দূষণের ফলে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

উ:কলেরা বা ডায়রিয়া এবং বিভিন্ন চর্মরোগে।

২৭. প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারকে কী বলা হয়?

উ:পরিবেশ সংরক্ষণ।

২৮. বিভিন্ন ধরণের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে কী দূষিত হয়?   

উ:মাটি দূষণ।

২৯. মাটি দূষণের ফলে জমির কি নষ্ট হয়?   উ:উর্বরতা।

৩০. মাটি দূষণ মানুষের কিসের উপর ক্ষতিকর প্রভাব ফেলে?

উ:স্বাস্থ্যের।

৩১. দূষিত মাটিতে উত্পন্ন ফসল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করলে কী হয়?

উ:ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হয়।

৩২. কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশকের মাধ্যমে কী দূষিত হয়?  

 উ:মাটি।

৩৩. মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে কী?

উ:শব্দদূষণ।

৩৪. মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে কোনটি?

উ:শব্দদূষণ।

৩৫. বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে ও উচ্চস্বরে গান বাজালে কী দূষণ হয়?    

উ:শব্দ।

৩৬. বিদ্যুত্ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কী করা যায়?

উ:পরিবেশ সংরক্ষণ।