সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ
এস. এন. ইসলাম
জীবনে ফলাফল নির্ভর পুঁথিগত শিক্ষা নয়, মেধাভিত্তিক সৃজনশীল শিক্ষাই কার্যকর। তাই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ সৃজনশীল শিক্ষায় নজর কাড়তে সক্ষম হয়েছে। ২০০২ সালে মাত্র ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা করে এখন প্রায় ১২ হাজার ছাত্র-ছাত্রী এখানে পড়ালেখা করছে। বারিধারা জে ব্লকে সাউথ পয়েন্টের ৯ তলা ও ৩ তলা দুটি সুরম্য ভবন। বিশাল আঙ্গিনা পেরিয়ে ভেতরে ঢুকতেই উপরে ওঠার চলন্ত সিঁড়ি, বিরাটাকার একাধিক লিফট ও পাওয়ারফুল জেনারেটর। সবমিলিয়ে যেন এক আদর্শ ক্যাম্পাস। পরীক্ষায় ভালো করার উদ্দেশ্যে নোট, সাজেশন তথা মুখস্থ বিদ্যার স্থান এখানে নেই। বরং সৃজনশীল পদ্ধতিতে মেধাভিত্তিক পাঠদান করা হয় এখানে। এখানে পাঠ্যপুস্তকের ডিজিটাল কনটেন্ট ও স্মার্ট ক্লাস তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীনসহ আছে বৃহত্ অডিটরিয়াম, হাইস্পিড ইন্টারনেট সুবিধাসহ আধুনিক ই-লাইব্রেরি, ল্যাব, এমনকি স্বাস্থ্যসম্মত ক্যান্টিনও। বাংলা ও ইংরেজি মাধ্যমের এই প্রতিষ্ঠানটির মালিবাগ, বনানী, বারিধারা, মিরপুর ও উত্তরায় মোট ছয়টি শাখা। উত্তরায় রয়েছে একাধিক শাখা। বনানী শাখাটি ইংলিশ মিডিয়ামের, এখানে প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল এবং বাকি শাখাগুলোতে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। www.spscdhaka.com
সাউথ পয়েন্ট কলেজের বাংলা মাধ্যম ও ভার্সনে প্রতি বছরই শতভাগ পাশের হারের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে জিপিএ ফাইভও। জিপিএ ফাইভের হার প্রতিবছরই ৮০ থেকে ৯০%। ২০১৯ সালে গুলশান থানায় ৮৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৭৫ জনই সাউথ পয়েন্টের। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং সেই বছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯ম স্থান লাভ করে। গত বছর প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী সম্মিলিত মেধাতালিকায় ঢাকা মহানগরে শতভাগ পাসের ভিত্তিতে সাউথ পয়েন্টের স্থান ছিল ষষ্ঠ। শুধু এসএসসি-এইচএসসিতেই নয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের থানা ভিত্তিক গ্রেডিং ফলাফলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সর্বশেষ ফলাফলে ‘সাউথ পয়েন্ট’ গুলশান থানায় শীর্ষ স্থান অর্জন করে। মালিবাগ শাখার ২৪৮ অংশগ্রহণকারীর ১৭৬ জন এবং ইংলিশ ভার্সনে বিজ্ঞান শাখার ৯৭ অংশগ্রহণকারীর ৮৬ জনই জিপিএ-৫ পেয়েছে। সাউথ পয়েন্টের ইংরেজি মাধ্যম শাখার শিক্ষার্থীরা শুরু থেকেই ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কান্ট্রি হায়েস্ট রেজাল্ট অর্জনের জন্য আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লার্নার অ্যাওয়ার্ড ও ডেইলি স্টার অ্যাওয়ার্ড অর্জন করে। সর্বশেষ ২০১৯ সালের ‘ও’ লেভেল পরীক্ষায়ও সাত বিষয়ের ৬টিতেই এ+ ও একটিতে ‘এ’ গ্রেড এবং ‘এ’ লেভেল পীক্ষায় ৫ বিষয়ের মধ্যে ৩টিতেই এ+ ও ২টিতে ‘এ’ গ্রেড অর্জনসহ অভূতপূর্ব ফলাফল অর্জন করে বনানী শাখা। আর এই ফলাফলের জন্য ‘ও’ এবং ‘এ’ লেভেলে যথাক্রমে ৭৯% ও ৫৭% শিক্ষার্থী ডেইলি স্টার অ্যাওয়ার্ড অর্জন করে। সাউথ পয়েন্ট বনানী শাখা জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের একটি প্রোগ্রামের আওতায় জার্মান ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। যার অধীনে শিক্ষার্থীরা প্রতি বছর বৃত্তি সুবিধায় জার্মানে উচ্চশিক্ষার সুযোগসহ বিভিন্ন প্রতিযোগীতায় জার্মান সফর করছে তাদের অর্থায়নে। ২০১৩ সালে সাউথ পয়েন্ট বনানীর একদল শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের নাসা সফর করে।