রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারী উপজেলায় বিদেশি ফল সাম্মাম ও রকমেলন চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের বাসিন্দা। নজরুল ইসলাম বলেন, পাশের জেলা জামালপুর থেকে সাম্মাম ও রকমেলন ফলের বীজ সংগ্রহ করেছি। এক একর জমিতে সাম্মাম ও এক একর জমিতে রকমেলন ফল চাষ করেছি। খরচ হয়েছে ২ লাখ টাকা, দুই একর জমিতে ফলন হয়েছে প্রায় পাঁচ টন। বাজারে এক কেজি ফলের দাম ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। সাম্মাম ও রকমেলন ফল বিক্রি করে লাভ হয়েছে প্রায় ২ লাখ টাকা।