টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে শিশুকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার রায় দিয়েছেন আদালত। এছাড়া অপর দুই আসামিকে ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—জাহাঙ্গীর হোসেন ও গৌতম চন্দ্র আর্য। এছাড়া ১০ বছর করে আটকাদেশপ্রাপ্ত আসামিরা হলো—হাসান আলী (২৫) ও মো. সোহেল (২৫)। এখন প্রাপ্তবয়স্ক হলেও ঘটনার সময় শিশু থাকায় তাদের বিরুদ্ধে কারাদণ্ডের পরিবর্তে আটকাদেশ দেওয়া হয়।