শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। সোমবার রাতে উপজেলার কানসাট ইউনিয়নের শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই বিদেশি অস্ত্র, ১১ রাউন্ড গুলি, একটি মোবাইল সেট, একটি সিম কার্ড ও নগদ আড়াই হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলো জেলার ভোলাহাট থানার জামবাড়িয়া ইউনিয়নে দুর্গাপুর গ্রামের সফিকুল ইসলাম। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা হয়েছে এবং সফিকুল ইসলামকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।