বগুড়ায় ৭ ফেব্রুয়ারি ব্যাটারিচালিত যানবাহন ধর্মঘট

পাঁচ দফা দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিচালিত যানবাহনের লাইন্সেসসহ পাঁচ দফা দাবি মানা না হলে ৭ ফেব্রুয়ারি বগুড়ায় ব্যাটারিচালিত যানবাহন ধর্মঘট পালন করবে। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় বিক্ষোভ-সমাবেশ থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছে অটোরিকশা-ভ্যান সংগ্রাম পরিষদ। অটোরিকশা-ভ্যান সংগ্রাম পরিষদের আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক  আব্দুল হাই, সংগঠনের নেতা আমিনুল ইসলাম, মাসুদ পারভেজ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা রাসেল আহমেদ ও অনিমেষ রায়। পাঁচ দফা দাবির মধ্যে অটোরিকশা-ভ্যান-ইজিবাইককে বগুড়া পৌরসভার ট্রেড লাইসেন্স দেওয়া, অটোরিকশা ভাঙচুর বন্ধ, শ্রমিকদের শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ প্রভৃতি রয়েছে।