আসামি সিটি কাউন্সিলর সাত্তার গ্রেফতার

কুমিল্লায় যুবলীগ কর্মী হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যা মামলার অন্যতম আসামি কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার একটি টিম মঙ্গলবার বিকালে ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কার্যালয়ে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান। 

উল্লেখ্য, ২০২০ সালের ১১ নভেম্বর জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা বাজারে সশস্ত্র সন্ত্রাসীরা জিল্লুর রহমান জিলানীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন।