মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারকালে দালালসহ আটক ৮

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক দালালসহ আট জনকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—শ্রী ননি গোপাল ঘোষ (৪০), বিজয় পাল (২৬), শ্রীমতি প্রিয়া পাল (১৯), মিহির বিশ্বাস (৫১), রিপন বিশ্বাস (৩২), অমিত রায় (২৮), প্রসেনজিত হালদার (২৭) ও দালাল আসাদুল (২৭)। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।