ভূঞাপুরে চর কেটে বালু বিক্রি, সাত জনের জেল-জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

যমুনা নদীর চর ভেকু দিয়ে কেটে তা ট্রাকযোগে বিক্রির দায়ে সাত জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কোকাদাইর-জিগাতলা এলাকায় বালু ঘাটে অভিযান চালানো হয়। এ সময় তিন জনকে আটক করে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বিষয়টি নিশ্চিত করেন।