মাসওয়া অ্যাগ্রো লিমিটেডের উদ্যোগে রপ্তানি হচ্ছে কৃষিপণ্য

ইত্তেফাক রিপোর্ট

বাঁধাকপি উত্পাদনের জন্য উত্তরাঞ্চলের জেলাগুলোর সুনাম রয়েছে। প্রতি বছর ভরা মৌসুমে ন্যায্যমূল্য না পেয়ে হতাশ হতেন কৃষকেরা। কখনো কখনো চাষের খরচও তুলতে পারতেন না তারা; কিন্তু সেই দিন বদলাতে শুরু করেছে। বগুড়ার বাঁধাকপি এখন রপ্তানি হচ্ছে ছয়টি দেশে। এ রপ্তানিতে ভূমিকা রাখছে দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মাসওয়া অ্যাগ্রো লিমিটেড। এছাড়া আলু, মিষ্টিকুমড়াও রপ্তানি করছে এ প্রতিষ্ঠান। ন্যায্যদাম পাওয়ায় আবাদি চাষিরা আরো উত্সাহী হচ্ছেন।

এ বিষয়ে মাসওয়া অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আজাদ প্রিন্স বলেন, নিজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেও সম্ভাবনা ও বিদেশি বায়ারদের আগ্রহ   দেখে ব্যাবসায়িক ঝুঁকি নিয়েই বগুড়ার বাঁধাকপি রপ্তানির কাজ শুরু করেছেন। ২০১৬ সাল থেকে তিনি রপ্তানি করছেন।