খোলা জায়গায় ওয়েলডিং বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

সুরক্ষা সামগ্রী ছাড়াই যত্রতত্র ইলেকট্রিক ওয়েলডিংয়ের কাজ চলছে। লোহার সামগ্রী তৈরি কাজের জন্য খোলা জায়গায় ঝালাই, উচ্চ শব্দে হাতুড়ি পেটা ও যন্ত্রপাতির বিকট আওয়াজে শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পথচারী নানা রোগে আক্রান্ত হচ্ছে। চিকিত্সকরা জানান, ইলেকট্রিক ঝালাই কাজের সময় সৃষ্ট অতিবেগুনি রশ্মি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দৃষ্টি-স্মৃতিশক্তি লোপ ও উচ্চ শব্দের কারণে হূদেরাগ, রক্তচাপ ও কিডনি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। অথচ আরিচা পুরাতন লঞ্চঘাট রোডে অবাধে চলছে এমন কয়েকটি ওয়ার্কশপ। আর এ কাজের কারণে স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।