ঘিওরে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ঘিওর ডিএন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভূলু, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আতোয়ার রহমান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।