ধামরাইয়ে গরুচোর আটক, থানায় মামলা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

গত কয়েক দিন ধরে ধামরাইয়ে চুরির ঘটনা বেড়েছে। বিশেষ করে গরুর চুরির ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। মঙ্গলবার রাতে উপজেলার বাড়িগাঁও এলাকার একটি বাড়ি থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটে। ধামরাই থানা পুলিশ চুরি হওয়া চারটি গরুর মধ্যে দুইটি উদ্ধার ও এক চোরকে আটক করেছে। আটককৃত দুর্বৃত্তের নাম মো. হানিফ সরদার। সে নওগাঁ জেলার মহাদেবপুর থানার জোয়ানপুর গ্রামের আ. হামিদ সরদারের পুত্র। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। বাকি গরু উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।