শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া ৩০০ কচ্ছপের ঠাঁই হয়েছে। গত সোমবার সিঙ্গাপুর থেকে আসা কচ্ছপগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করেন বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। গতকাল তা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন বলেন, সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুর আসা একটি বিমান থেকে কচ্ছপগুলো আটক করে তাদের সংবাদ দিলে তাদের ইউনিট এসে মোট ১২টি বক্সে থাকা ৩৫০টি কচ্ছপ উদ্ধার করেন। পার্কের অ্যাকুরিয়ামে দর্শনার্থীদের বিনোদনের জন্য এ কচ্ছপগুলো রাখা হবে।